সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবার পেল আর্থিক সহায়তা

নিউজ ডেস্ক

দেশজুড়ে

2026-06-13T14:21:44+06:00
2026-06-13T14:21:44+06:00
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবার পেল আর্থিক সহায়তা
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ২:২১ পিএম 
সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবার পেল আর্থিক সহায়তা
সদরঘাটে সংঘটিত লঞ্চ দুর্ঘটনায় নিহত দুই যাত্রীর পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। নিহতরা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা সোহেল ও মিরাজ।

শনিবার (১৩ জুন) সকালে মেহেন্দিগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান নিহতদের স্বজনদের হাতে পৃথক চেক হস্তান্তর করেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৫ লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিক সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে অতিরিক্ত ২৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় প্রতিমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বলেন, নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জ/দি






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]