কলমাকান্দায় জনদুর্ভোগ কমাতে ইদ্রিস শেখের উদ্যোগে চার সাঁকো নির্মাণ

নেত্রকোণা প্রতিনিধি

দেশজুড়ে

2026-06-11T09:56:11+06:00
2026-06-11T09:56:11+06:00
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
কলমাকান্দায় জনদুর্ভোগ কমাতে ইদ্রিস শেখের উদ্যোগে চার সাঁকো নির্মাণ
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৯:৫৬ এএম 
কলমাকান্দায় জনদুর্ভোগ কমাতে ইদ্রিস শেখের উদ্যোগে চার সাঁকো নির্মাণ
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় স্থানীয় মানুষের দুর্ভোগ লাঘবে চারটি সাঁকো নির্মাণ করা হয়েছে।

গতকাল বুধবার (১০ জুন) ব্যক্তিগত উদ্যোগে এসব সাঁকোর নির্মাণকাজ সম্পন্ন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কলমাকান্দা উপজেলা শাখার সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. ইদ্রিস শেখ।

জানা গেছে, সৈয়দ আলী খাল ও জাহেদ আলী খালের ওপর একটি করে এবং সাত পাইকের ভিটা বেড়িবাঁধ এলাকার দুটি স্থানে আরও দুটি সাঁকো নির্মাণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খাল ও বেড়িবাঁধ এলাকায় নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় শিক্ষার্থী, কৃষকসহ সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হতো। নতুন সাঁকো নির্মাণের ফলে তাদের চলাচল এখন সহজ ও নিরাপদ হয়েছে।

এ সময় এলাকাবাসী ভাঙা বেড়িবাঁধটি দ্রুত সংস্কার এবং সাত পাইকের ভিটা থেকে নবীগঞ্জ বাজার পর্যন্ত সড়কটি স্থায়ীভাবে নির্মাণ ও পাকা করার দাবি জানান। এ বিষয়ে তারা নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালের দৃষ্টি আকর্ষণ করেন।

স্থানীয়দের ভাষ্য, মো. ইদ্রিস শেখ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের মাধ্যমে তিনি এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]