নিউজ ডেস্ক

শিক্ষা

2026-06-08T18:03:18+06:00
2026-06-08T18:03:18+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
শিক্ষা
২০ জুলাই প্রকাশ হবে এসএসসির ফল
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৬:০৩ পিএম 
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। জাতীয় পর্যায়ের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রতি বছরের মতো এবারও ফল প্রকাশের দিন আনুষ্ঠানিকভাবে সার্বিক ফলাফল, পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য প্রকাশ করা হবে।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশকে কেন্দ্র করে দেশের লাখো শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে এখন অপেক্ষার প্রহর শুরু হয়েছে।

জ/উ






Loading...
Loading...
শিক্ষা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]