নারী নির্যাতন ও বাল্যবিবাহে জিরো টলারেন্স : সমাজকল্যাণ মন্ত্রী

নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-07T03:33:59+06:00
2026-06-07T03:33:59+06:00
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
নারী নির্যাতন ও বাল্যবিবাহে জিরো টলারেন্স : সমাজকল্যাণ মন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৩:৩৩ এএম 
নারী নির্যাতন ও বাল্যবিবাহে জিরো টলারেন্স : সমাজকল্যাণ মন্ত্রী
নারী নির্যাতন, বাল্যবিবাহ, মাদকাসক্তি ও সামাজিক অপরাধ প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। গতকাল শনিবার রাজধানীর ইস্কাটনে পুলিশ কনভেনশন হলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, মাদকাসক্তি এবং জুয়া নিয়ন্ত্রণে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে এডুকেশন স্কিল, কেয়ারগিভার ও ভাষা শিক্ষার প্রশিক্ষণের ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সামাজিক সচেতনতা বৃদ্ধির কার্যক্রম জুনের পর প্রথমে ঢাকায় শুরু হবে। পরে তা সারাদেশে সম্প্রসারণ করা হবে।

অনুষ্ঠানে রক্ত সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থার উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, নিরাপদ রক্ত সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা শক্তিশালী হলে থ্যালাসেমিয়া, ডেঙ্গু, দুর্ঘটনা এবং জরুরি অস্ত্রোপচারের রোগীদের প্রয়োজনীয় রক্ত সরবরাহ সহজ হবে এবং আরও বেশি মানুষের জীবন রক্ষা করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণকে সচেতন করতে সাংবাদিক ও গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকার বেসরকারি সংগঠন ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে উল্লেখ করে তিনি রোটারি ক্লাব অব গুলশান অ্যাভিনিউয়ের মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হুসাইন ফকির এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসাইন। এছাড়া রোটারি ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য দেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]