২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য

নিউজ ডেস্ক

অর্থনীতি

2026-06-06T16:35:34+06:00
2026-06-06T16:35:34+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
Advertisement
অর্থনীতি
২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য
নিউজ ডেস্ক
⏲ ৪:৩৫ পিএম | ৬ জুন, ২০২৬ | শনিবার
২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য
বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে আগামী বাজেটে ৬০ হাজার কোটি টাকার পুনরুদ্ধার ও পুনর্বাসন প্রকল্প গ্রহণের পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর।

শনিবার (৬ জুন) রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত ‘সংকট মুহূর্তের বাজেট ২০২৬-২৭’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

অর্থ উপদেষ্টা বলেন, বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার গণতান্ত্রিক অর্থায়ন ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি জানান, অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পণ্য বহুমুখীকরণ, রপ্তানি খাতে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং নতুন বাজার সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে রাজস্ব আয় বাড়াতে প্রত্যক্ষ করের পরিধি বৃদ্ধি এবং নগদ লেনদেন কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

অধ্যাপক তিতুমীর বলেন, প্রযুক্তিনির্ভর আর্থিক ব্যবস্থার মাধ্যমে দুর্নীতি কমানো এবং কর আদায় কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে। এতে সরকারের রাজস্ব আয় বাড়ার পাশাপাশি অর্থনৈতিক স্বচ্ছতাও নিশ্চিত হবে।

আলোচনায় অংশ নিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, দুর্নীতি ও অপচয় কমিয়ে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে। পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতির উৎপাদনশীল খাতগুলোকে আরও গতিশীল করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, সুশাসন, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে।

জ/উ



Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত