নেত্রকোণায় নিজ বাসায় নারীকে কুপিয়ে হত্যা, স্বামী-ছেলে গুরুতর আহত

নেত্রকোণা প্রতিনিধি

দেশজুড়ে

2026-06-02T19:56:37+06:00
2026-06-02T19:56:37+06:00
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
নেত্রকোণায় নিজ বাসায় নারীকে কুপিয়ে হত্যা, স্বামী-ছেলে গুরুতর আহত
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৭:৫৬ পিএম 
নেত্রকোণায় নিজ বাসায় নারীকে কুপিয়ে হত্যা, স্বামী-ছেলে গুরুতর আহত
নেত্রকোণা শহরে নিজ বাসায় এক নারীকে কুপিয়ে হত্যা করেছে এক ব্যক্তি। এ সময় নিহত নারীর স্বামী ও ছেলেকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় হামলাকারীকে আটক করে পুলিশ।

সোমবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে শহরের কাটলী এলাকায় একটি বাসার দ্বিতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। নিহত মনোয়ারা বেগম (৫৫)। আহতরা হলেন তাঁর স্বামী আবু চান মিয়া  (৬০) ও ছেলে আবিদ হাসান মুন্না (২৫)।

পুলিশ জানায়, আটক আব্দুর রশিদ (রিকশাচালক) একই এলাকার বাসিন্দা। তিনি ভুক্তভোগী পরিবারের পূর্বপরিচিত ছিলেন।

নিহতের মেয়ে লিজা মণি জানান, রাত ৯টার দিকে বাসায় ঢুকে তিনি দেখেন, রশিদ তাঁর বাবা ও ভাইকে কুপিয়ে আহত করেছে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁদের উদ্ধার করেন। পরে ঘরের খাটের নিচ থেকে তাঁর মায়ের মরদেহ উদ্ধার করা হয়। তিনি অভিযোগ করেন, রশিদ প্রায়ই তাঁদের কাছ থেকে টাকা ধার নিত এবং তাঁর আচরণ ভালো ছিল না।

নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার জানান, ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। হামলাকারী প্রথমে মনোয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করে। পরে ছেলে মুন্না  বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। এরপর স্বামী আবু চান এগিয়ে এলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।
স্থানীয়রা হামলাকারীকে ঘটনাস্থলেই আটক করে। আহতদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে মুন্নার অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুর রশিদকে হেফাজতে নেয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]