কিশোর গ্যাং দমনে বসিলা থানা স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার

নিউজ ডেস্ক

জাতীয়

2026-05-23T19:53:15+06:00
2026-05-23T19:53:15+06:00
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
কিশোর গ্যাং দমনে বসিলা থানা স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৭:৫৩ পিএম 
কিশোর গ্যাং দমনে বসিলা থানা স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার
রাজধানীর মোহাম্মদপুর ও বসিলা এলাকায় কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে নতুন করে বসিলা থানা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ববি হাজ্জাজ।

শনিবার মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং ও বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কিশোর গ্যাং দমনে কার্যকর পদক্ষেপ হিসেবে বসিলা থানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে মোহাম্মদপুরের প্রতিটি হাউজিং সোসাইটি ও বাড়ি মালিক সমিতির সঙ্গে ধারাবাহিক বৈঠক করে এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে।

তিনি বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য এলাকা গড়ে তুলতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাস্তায় বা নির্ধারিত স্থানের বাইরে ময়লা ফেললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সতর্কবার্তা দেন তিনি।


এলাকার উন্নয়ন কার্যক্রমে জনগণের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে ববি হাজ্জাজ বলেন, বাসিন্দারা রাস্তা ছাড়তে সহযোগিতা না করলে সরকার অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে পারবে না।

সভায় শিশু-কিশোরদের সুস্থ বিকাশে খেলার মাঠের ব্যবস্থা করার আশ্বাসও দেন তিনি। পাশাপাশি নিরাপত্তা জোরদারে প্রতিটি বাড়ির সামনে রাস্তার পাশে দুটি করে লাইট স্থাপন এবং সম্ভব হলে সিসি ক্যামেরা বসানোর আহ্বান জানান।

গ্যাস সরবরাহ নিয়ে স্থানীয়দের অভিযোগের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যাগুলোর দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

সভায় স্থানীয় বাসিন্দা, বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জ/দি






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]