মিরপুরে অবৈধ বস্তি উচ্ছেদে গিয়ে হামলার মুখে পুলিশ

স্টাফ রিপোর্টার

দেশজুড়ে

2026-05-20T16:29:11+06:00
2026-05-20T16:29:11+06:00
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
মিরপুরে অবৈধ বস্তি উচ্ছেদে গিয়ে হামলার মুখে পুলিশ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৪:২৯ পিএম 
মিরপুরে অবৈধ বস্তি উচ্ছেদে গিয়ে হামলার মুখে পুলিশ
রাজধানীর মিরপুর এলাকায় অবৈধ বস্তি উচ্ছেদ অভিযানকে ঘিরে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযান চলাকালে দায়িত্বরত পুলিশ সদস্যরা বস্তিবাসীদের আকস্মিক হামলার মুখে পড়েন। বুধবার (২০ মে) মিরপুরের ইসিবি-কালশী সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বাউনিয়া বাঁধে গণপূর্তের জায়গা দখল করে মানুষ ঘর তুলে বসবাস করছে। আজ বেলা ১২টার দিকে গণপূর্তের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বস্তিতে উচ্ছেদ অভিযানে যায় পুলিশ। অভিযানে বস্তিবাসী গণপূর্তের কর্মকর্তা ও পুলিশের ওপর হামলা চালায়।

এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোস্তাক সরকার বলেন, এ ঘটনায় ৫ থেকে ৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। 

জ/উ





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]