রাজবাড়ী প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-17T20:33:44+06:00
2026-05-17T20:33:44+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পারিবারকে আর্থিক সহায়তা প্রদান
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৮:৩৩ পিএম 
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দিয়েছে বিআরটিএ ট্রাস্টি বোর্ড । এ সময় নিহত ও আহত  ৬২ ব্যক্তির মধ্য দুই কোটি আটান্ন লাখ টাকা প্রদান করা হয়। প্রত্যেক মৃত ব্যাক্তির পরিবারকে ৫ লক্ষ টাকা এবং গুরুত্বর আহত ব্যাক্তির ৩ লক্ষ সাধারন আহতদের ১ লক্ষ টাকা করে প্রদান করা হয়।

আজ রোববার (১৭ মে ) ১২ টায় পৌর অডিটোরিয়াম কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজনে এই চেক প্রধান করে  সড়কপরিবহন  ও সেতু  মন্ত্রী শেখ রবিউল আলম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব,সাংস্কৃতিক প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, জেলা প্রশাসক আফরোজা পারভীন সহ অনন্য সরকারী কর্মকর্তা বৃন্দ।

চেক প্রদান অনুষ্ঠানে জনাব রবিউল আলম  উল্লেখ করেন, দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে আবেদন করলে ক্ষতিপূরণের সুযোগ পাওয়া যাবে। তাই দুর্ঘটনায় আহত বা নিহত হলে এ বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে হবে। তবে, ক্ষতিপূরণ দেওয়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে সকলে মিলে কাজ করা। 

তিনি আরও বলেন, যেখানেই সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যাবে, সেখানেই বিআরটিএ-এর কর্মকর্তারা ছুটে যাবেন। দুর্ঘটনায় কেউ মারা গেলে তারা মৃত ব্যক্তির দাফন বা সৎকার সম্পন্ন হওয়া পর্যন্ত পরিবারের পাশে থাকবেন। পরে নিহত ও আহতদের পরিবারের মাঝে চেক হস্তান্তর করা হয়।





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]