খুলনা প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-17T16:50:41+06:00
2026-05-17T16:50:41+06:00
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
খুলনায় ভূমিসেবা মেলা উপলক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৪:৫০ পিএম 
বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী ভূমি মন্ত্রণালয় কর্তৃক আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে আজ (রবিবার) সার্কিট হাউজের সম্মেলনকক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সে  প্রধান অতিথি ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ। আগামী ১৯ মে সকাল ১০টায় তেজগাঁও ভূমিভবন থেকে সারাদেশে একযোগে প্রধানমন্ত্রী তারেক রহমান ভূমিসেবা মেলা উদ্বোধন করবেন।

প্রেস কনফারেন্সে জানানো হয়, খুলনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ১৯ থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হবে। ১৯ মে সকাল ১১টায় শহিদ হাদিস পার্ক থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। মেলা প্রতিদিন সকাল ১০ থেকে বিকাল চারটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

মেলা চলাকালীন সময় খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ে পৃথক দুইটি সেমিনার অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী মেলায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ভূমিসেবা বিষয়ক সচেতনতা সৃষ্টিতে প্রতিদিন মেলা পরিদর্শন, ডিজিটাল ভূমিসেবা সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হবে। পাশাপাশি ভূমিসেবা ও ভূমি আইন বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে।


সরকার ডিজিটাল ভূমি ব্যবস্থাকে সজহীকরণ এবং হয়রানিমুক্ত করতে খুলনা জেলায় ১৩টি ভূমিসেবা সহায়তা কেন্দ্র রয়েছে এবং আরও নয়টি কেন্দ্র সদ্য অনুমোদন করা হয়েছে, যেন ভূমিসেবা সহায়তা আরও বৃদ্ধি পায়। ভূমি সংক্রান্ত যেকোন তথ্য, অভিযোগ বা জিজ্ঞাসার জন্য ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টারের হটলাইন ১৬১২২ নম্বরে সার্বক্ষণিক যোগাযোগ করা যাবে।

ভূমিসেবা মেলায় তাৎক্ষণিকভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য land.gov.bd  সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধে সার্বিক সহায়তা প্রদান, ই-নামজারির আবেদন দাখিলে সহায়তা করা এবং নামজারি প্রক্রিয়া সম্পন্নকরণে সহায়তা করা হবে। অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে সরবরাহ করা, অনলাইনে মৌজাম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ এবং ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা বিষয়ে অবহিত করা, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ চেক সরাসরি মেলা থেকে প্রদান, গণশুনানীর মাধ্যমে ভূমিসেবা সংক্রান্ত যেকোন অভিযোগ গ্রহণ এবং যথাযথ প্রক্রিয়ায় দ্রুত সমাধান করা হবে ও ভূমি সংক্রান্ত যেকোন বিষয়ে সেবাগ্রহীতাদের পরামর্শ প্রদান করা হবে এবং একইসাথে জনসাধারণের পরামর্শ গ্রহণ করা হবে।

প্রেস কনফারেন্সে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কানিজ ফাতেমা লিজা, প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলামসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]