সন্দ্বীপে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ টি বসতঘর পুড়ে ছাই, আহত ২

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-17T16:44:12+06:00
2026-05-17T16:44:12+06:00
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
সন্দ্বীপে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ টি বসতঘর পুড়ে ছাই, আহত ২
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৪:৪৪ পিএম 
সন্দ্বীপে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ টি বসতঘর পুড়ে ছাই, আহত ২
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ১৭ নম্বর মগধরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নুর উদ্দিন হাজীর বাড়িতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি টিনশেড বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার (১৭ মে) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বসতঘরটির মালিক মো. আবুল কাশেম ও মাইনউদ্দীনসহ পরিবারের সদস্যরা আগুনের তীব্রতা দেখে দ্রুত ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পান। তবে আগুনের মধ্যে বের হতে গিয়ে আবুল কাশেমসহ দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ বসতঘরে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা কোনোমতে এক কাপড়ে ঘর থেকে বের হয়ে আসেন। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে সন্দ্বীপ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

সন্দ্বীপ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মঈনউদ্দীন জানান, “রাত ৪টা ১০ মিনিটে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি এবং ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।”

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]