আজ চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

জাতীয়

2026-05-16T09:41:00+06:00
2026-05-16T09:41:00+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
আজ চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৯:৪১ এএম 
আজ চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
দীর্ঘ ২২ বছর পর আজ চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  শনিবার (১৬ মে) সকালে গুলশানের বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশে রওয়ানা দিয়েছেন তিনি। 

তার সফরসূচি থেকে জানা যায়, পথে কুমিল্লার বরুড়া উপজেলায় লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় যোগ দেবেন তারেক রহমান। পরে চাঁদপুর পৌঁছে খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড বিতরণ ও সাংগঠনিক সভাসহ দিনভর নানা কর্মসূচিতে অংশ নেবেন।

চাঁদপুরে প্রধানমন্ত্রী শাহরাস্তি উপজেলার ‘খোর্দ্দ খাল’ এবং সদর উপজেলার ‘বিশ্ব খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। তবে সফরের অন্যতম প্রধান আকর্ষণ চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি। 

এদিকে, প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের আগমন ঘিরে উচ্ছ্বসিত তৃণমূলের নেতা-কর্মীরা। তারা বলছেন, এই সফরে চাঁদপুরবাসীর জন্য উন্নয়নের বার্তা দিয়ে যাবেন সরকার প্রধান।

সফর নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি কর্মসূচির পাশাপাশি চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায়ও যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]