প্রতিমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

জবাবদিহি ডেস্ক

জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ বৈঠক।

2026-09-14T19:40:49+06:00
2026-09-14T19:40:49+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
প্রতিমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪০ পিএম 
প্রতিমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ বৈঠক।

এতে বাংলাদেশের উন্নয়নে বিশেষ করে অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে চীনের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

অন্যদিকে, বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার ও বন্ধু হিসেবে চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একইসঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অর্জিত উল্লেখযোগ্য অগ্রগতির বিষয়টিও তুলে ধরেন।

বৈঠকে বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর, চীনা অর্থনৈতিক অঞ্চল, মোংলা বন্দরের উন্নয়ন, রংপুরে প্রস্তাবিত ১০০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, নবায়নযোগ্য জ্বালানিসহ জ্বালানি খাতের সহযোগিতা এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে আলোচনা করেন তারা।

এ সময় প্রতিমন্ত্রীকে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে সুবিধাজনক সময়ে চীন সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। প্রতিমন্ত্রী এই আমন্ত্রণ গ্রহণ করেন এবং এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।



জ/রা




  বিষয়:   প্রতিমন্ত্রী  চীনা রাষ্ট্রদূত  বৈঠক 



Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]