রায়পুরে হাসপাতাল ও ইমামের বিরোধ নিস্পত্তি

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-12T15:06:20+06:00
2026-05-12T15:06:20+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
রায়পুরে হাসপাতাল ও ইমামের বিরোধ নিস্পত্তি
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৩:০৬ পিএম 
রায়পুরে হাসপাতাল ও ইমামের বিরোধ নিস্পত্তি
লক্ষ্মীপুরের রায়পুর মা-মনি স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ ও ইমাম হাফেজ আবু সায়েম সাগরের বিরোধ নিস্পত্তি করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন উদ্যোগে এ সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক অভি সঞ্জয় ও ইমাম হাফেজ আবু সায়েম সাগর উপস্থিত ছিলেন। 

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইমামের একটি মন্তব্যকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এর জের ধরে ইমামকে মারধর করা হলে বিচার দাবীতে মানববন্ধন করা হয়। নেটিজেনরা ফেসবুকে পক্ষে-বিপক্ষে সমালোচনার ঝড় তোলে। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এ বৈঠকের আয়োজন করা হয়। 

এ বিষয়ে মাওলানা হেলাল উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে দিন দিন পরিস্থিতি ঘোলাটে হচ্ছিল। এমতাবস্থায় আমি উভয় পক্ষকে নিয়ে বসে সমাধান করে দিয়েছি। শোকর আলহামদুলিল্লাহ। সবাইকে বিষয়টিতে সহনশীল হতে অনুরোধ করছি।


রায়পুর মা-মনি স্পেশালাইজড হাসপাতালের এমডি অভি সঞ্জয় বলেন, ভুল বুঝাবুঝি থেকে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইমামের প্রতি এ ধরণের আচরণ সঠিক হয়নি। আমরা আমাদের পক্ষ থেকে পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছি। ভবিষ্যতে আমরা আরো সতর্ক থাকবো।

ইমাম হাফেজ আবু সায়েম সাগর বলেন, তুচ্ছ বিষয় নিয়ে আমার সাথে ন্যাক্কারজনক আচরণ করা হয়েছে। বিষয়টি বসে সমাধা করা হয়েছে। সমবেদনা জানানোর জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]