বিজয়ের শপথগ্রহণের পরেই যে বার্তা দিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণান

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-05-12T11:33:24+06:00
2026-05-12T11:33:24+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
বিজয়ের শপথগ্রহণের পরেই যে বার্তা দিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণান
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১১:৩৩ এএম 
বিজয়ের শপথগ্রহণের পরেই যে বার্তা দিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণান
থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে মা উমা কৃষ্ণানকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। দর্শকাসনের যেখানে বিজয়ের পরিবার ও খ্যাতনামা অতিথিরা ছিলেন, সেখানেই বসেন তৃষা ও তার মা। ছেলেকে অভিনন্দন জানান বিজয়ের মা। গত কয়েক মাস ধরে বিজয়ের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ঘুরছে। তাই দর্শকদের নজর ছিল তৃষার দিকে। 

বিজয় যখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন, তখন দর্শকাসনে চোখ ছলছল করে উঠেছিল তৃষার। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন ফটোসাংবাদিকরা। আর তার ঠিক পরেই নিজের সামাজিক মাধ্যমে অনুষ্ঠানের ছবি শেয়ার করে নিয়ে ভালোবাসার কথা জানালেন তৃষা কৃষ্ণান। শপথগ্রহণ অনুষ্ঠান থেকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি। তবে কি সম্পর্কের জল্পনায় পরোক্ষভাবে সিলমোহর দিলেন অভিনেত্রী?

গত রোববার হালকা আকাশি রঙের সিল্কের শাড়ি ও ঘিয়ে রঙের ব্লাউজ পরেছিলেন তৃষা কৃষ্ণান। খোঁপায় ছিল ফুল, গলায় হালকা হীরার গহনা। কপালে ছোট্ট টিপ। এই বেশে অভিনেত্রীকে দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন- ভালোবাসার শব্দ সবসময়েই বেশি জোরালো হয়। তৃষার এ বার্তা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই।


এর আগে নির্বাচনের ফলাফলের দিনই ছিল তৃষার জন্মদিন ছিল। সেদিন মন্দিরে প্রার্থনা করতে গিয়েছিলেন অভিনেত্রী। ভক্ত-অনুরাগীরা মনে করেছিলেন, শুধু জন্মদিনের জন্য নয়; বিজয়ের জন্য প্রার্থনাও করতে গিয়েছিলেন তিনি। গত রবিবার সকাল সকাল তৃষার বাড়ির সামনে পৌঁছে গিয়েছিলেন ফটোসাংবাদিকরা। বাড়ি থেকে বেরোতেই তাদের মুখোমুখি হন অভিনেত্রী। 'উদগ্রীব হয়ে আছি', স্বল্প কথায় নিজের প্রতিক্রিয়া জানান তিনি। তবে নিজেদের সম্পর্কের গুঞ্জন নিয়ে এখনো নীরব তৃষা।

উল্লেখ্য, তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে সর্বাধিক আসন পেয়েছে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)। ১০৮ আসনে জয় পেয়েছে তার দল। কিন্তু এককভাবে সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শুরু হয় সিনেমাটিক রাজনীতি।  


গত ৪ মে নির্বাচনের ফল ঘোষণার পর চলে দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন। টানা কয়েক দিনের জল্পনা ও নাটকীয় পটপরিবর্তনের পর অবশেষে রোববার (১০ মে) তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন থালাপতি বিজয়। এই বিশেষ দিনে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রীর হিসেবে শপথ নেন তিনি।

থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী হওয়ার পরই দেশজুড়ে তার জয়জয়কার। বিজয়ের এই সাফল্যে তার বাবা-মাও গর্বিত। তারাও ছিলেন শপথগ্রহণ অনুষ্ঠানে। বিজয়ের বাবা বলেন, ও আমার স্বপ্নপূরণ করেছে। একজন বাবা হিসেবে এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না।  তিনি বলেন, আমাদের বিয়ে হয়েছিল ১৯৭৩ সালে। বিজয়ের জন্ম ১৯৭৪-এ। তখন আমি সহপরিচালক হিসেবে কাজ করি। একসময় খাবারের জন্যও লড়াই করেছি। ও কিন্তু সব মনে রেখেছে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]