যাত্রাবাড়ীতে আগ্নেয়াস্ত্র, গানপাউডার ও হাত বোমাসহ ৫ ডাকাত গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

অপরাধ

2026-05-12T13:25:55+06:00
2026-05-12T13:25:55+06:00
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অপরাধ
যাত্রাবাড়ীতে আগ্নেয়াস্ত্র, গানপাউডার ও হাত বোমাসহ ৫ ডাকাত গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১:২৫ পিএম 
যাত্রাবাড়ীতে আগ্নেয়াস্ত্র, গানপাউডার ও হাত বোমাসহ ৫ ডাকাত গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র, গুলি, গানপাউডার, হাত বোমা ও মোটরসাইকেলসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ। গ্রেপ্তারকৃতরা, মো. লিটন জব্বার, ইসমাইল হোসেন মামুন, বাবুল বাবু, আইয়ুব ভূইয়া ও মো. রোমান।

মঙ্গলবার বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা (ডিবি) বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

তিনি বলেন, গতকাল সোমবার বিকালে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যাত্রাবাড়ি থানাধীন দয়াগঞ্জ টু যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কের মডার্ন বিকল্প উডেন ফার্নিচার দোকানের সামনে আন্তঃজেলা ডাকাতদলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি, ২ কেজি ২০০ গ্রাম বিস্ফোরক, ১টি চাপাতি ও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে যশোর জেলার সীমান্ত এলাকা থেকে অস্ত্র, গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম সংগ্রহ করে হাতবোমা তৈরি করত। পরবর্তীতে তা ঢাকা শহরে এনে বিভিন্ন সন্ত্রাসী দলের কাছে বিক্রয় করত এবং অস্ত্র ও বোমা ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে ডাকাতি করে আসছিলো। এঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় দুইটি পৃথক মামলা রুজু করা হয়েছে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]