রাজবাড়ী প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-09T17:59:13+06:00
2026-05-09T17:59:13+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
রাজবাড়ীরতে পেঁয়াজে ধলতা নেওয়ার অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৫:৫৯ পিএম 
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সমাধিনগর ও বহরপুর বাজারের পেঁয়াজ হাটে ধলতা বিরোধী অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (০৯ মে) সকাল ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে পেঁয়াজ ক্রয়-বিক্রয়ের সময় অতিরিক্ত ধলতা দাবি করার অপরাধে সমাধিনগর বাজারের অর্জুন  মণ্ডলকে ১০০০ টাকা এবং বহরপুর বাজারের তেজারত শেখকে ২০০০ টাকা দুই ব্যবসায়ীকে সর্বমোট ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের কৃষকের আনীত পণ্যের নীট ওজনের ভিত্তিতে মূল্য নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।


ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের স্বার্থ রক্ষা ও বাজারে ন্যায্যতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান জনস্বার্থে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জ/দি





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]