চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা: ৭২ ঘণ্টার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-06T16:23:10+06:00
2026-05-06T16:23:10+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা: ৭২ ঘণ্টার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৪:২৩ পিএম 
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা: ৭২ ঘণ্টার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক তারেক রহমান ও তারেক আজিজের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনায় মূল আসামিদের গ্রেপ্তারের দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয় সাংবাদিক সমাজ। ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও প্রধান অভিযুক্তদের গ্রেপ্তার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পেশাজীবী নেতারা। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত আসামিদের আইনের আওতায় না আনা হলে ছাত্র-জনতা ও শ্রমিক-পেশাজীবীদের নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে 'সাংবাদিক সমাজ'-এর ব্যানারে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন। সভায় বক্তারা অভিযোগ করেন, হামলাকারীরা পুলিশের 'সোর্স' হিসেবে দাপিয়ে বেড়াচ্ছে বলেই তাদের গ্রেপ্তার করা হচ্ছে না।

প্রতিবাদ সভায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু বলেন, আমরা মনে করেছিলাম ২০২৪ সালের ঘটনার পর পুলিশের পরিবর্তন হয়েছে, পুলিশ পরিবর্তিত পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কিন্তু সেই পুলিশ সেই স্বৈরাচারের পুলিশই থেকে গেছে, তাদের কোনো পরিবর্তন হয় নাই।

নেতৃবৃন্দ আরও বলেন, পুলিশ 'আইওয়াশ' করার জন্য ঘটনার সাথে জড়িত নয় এমন কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করলেও মূল অপরাধীদের ধরাছোঁয়ার বাইরে রেখেছে। এক বক্তা বলেন, এখন আমরা শুনছি তারা (আসামিরা) মাঠে ঘুরে বেড়াচ্ছে এবং পুলিশের নাকি তারা সোর্স। কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী এক বন্ধু বলছিল, ক্রিমিনাল ছাড়া কি পুলিশের সোর্স হয় না? হয়, কিন্তু পুলিশ এটি তাদের নিজের স্বার্থের জন্য ব্যবহার করে।

হামলার ঘটনায় ৯টি মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাব্বির নেতৃত্বাধীন চক্র জড়িত বলে উল্লেখ করে সাংবাদিক নেতারা আগামী ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন। তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি পুলিশ মামলায় এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার না করে, তাহলে আমরা ছাত্র-জনতা, শ্রমিক ও পেশাজীবী সংগঠনগুলোকে নিয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হব। কেবল জেলা সদরেই নয়, এই ঘটনার প্রতিবাদে শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল এবং ভোলাহাট উপজেলাতেও একই সময়ে সাংবাদিকরা প্রতিবাদ সমাবেশ  কর্মসূচি পালন করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু'র সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁপাই চিত্রের সম্পাদক কামাল উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব ও চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙা টেলিভিশন সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, প্রথম আলো সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, দেশ টিভি'র সাংবাদিক ফারুক আহমেদ, মাই টিভির সাংবাদিক তারেক আজিজ, চ্যানেল ওয়ান ও দৈনিক আমারদেশের সাংবাদিক তারেক রহমান।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]