ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় অবৈধ দখলে থাকা পৌরসভার জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালিয়েছে পৌরসভা। আজ মঙ্গলবার দুপুরে শহরের গোয়ালচামটের হাজরাতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে স্থানীয় বাসিন্দা কবির চৌধুরীর অবৈধ দখলে থাকা বেশ কিছু জমি উদ্ধার করা হয়। এ সময় ওই জমিতে থাকা আধাপাকা একটি ভবনও ভেঙে ফেলা হয়েছে।
অভিযানে ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি, অতিরিক্ত কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি বলেন, ‘ফরিদপুর পৌরসভার অধীনে থাকা যেসব জমি বিভিন্ন ব্যক্তি অবৈধভাবে দখল করে রেখেছেন, তাঁদের বিরুদ্ধে অভিযান চলছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
জ/উ