ফেনী সদরের বালিগাঁওয়ের একাধিক মামলার পলাতক আসামি গ্রেফতার

ফেনী প্রতিনিধি

দেশজুড়ে

ফেনীতে হত্যা ও বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একাধিক মামলার পলাতক আসামি গোলাম মাওলা মিষ্টার (৪৮)-কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

2026-09-22T20:58:40+06:00
2026-09-22T21:15:10+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
ফেনী সদরের বালিগাঁওয়ের একাধিক মামলার পলাতক আসামি গ্রেফতার
ফেনী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৮ পিএম  আপডেট: ২২.০৯.২০২৬ ৯:১৫ পিএম
ছবি- ফেনী প্রতিনিধি
ফেনীতে হত্যা ও বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একাধিক মামলার পলাতক আসামি গোলাম মাওলা মিষ্টার (৪৮)-কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

​প্রেস রিলিজ সূত্রে জানা যায়, ফেনী জেলার পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস আভিযানিক দল আজ ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. রাত আনুমানিক ৩:৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।​

অভিযানটি ফেনী জেলার দাগনভূঞা থানাধীন ৩নং পূর্ব জহলস্কর ইউনিয়নের নেয়াজপুর গ্রামের আলী ভূঁইয়া বাড়িতে পরিচালিত হয়। সেখান থেকে ৭নং বালিগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চোর হাকদি এলাকার মৃত মিয়া ধন ওরফে বাচ্চুর ছেলে গোলাম মাওলা মিষ্টারকে গ্রেফতার করা হয়।

​ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হত্যা মামলা ও বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট মামলাসহ মোট ৭টি (সাত) মামলা রয়েছে। ​গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।




  বিষয়:   দেশজুড়ে  ফেনী  গ্রেফতার  ডিবি 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]