জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বেশ কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোয়ালখালী জোনাল অফিস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোয়ালখালী জোনাল অফিসের আওতাধীন ফুলতল উপকেন্দ্রের ৩ নম্বর ফিডারের লাইনের আশপাশের গাছপালা কাটার কাজ করা হবে। এ কারণে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়, চুরাখালি ব্রিজ এলাকা, অয়াহেদ আলী পুকুরপাড়, হংস মহাজনের বাড়ি, শেফু চেয়ারম্যানের বাড়ি, বাংলাপাড়া, পাক্কির পোল, আফজাল তালুকদার বাড়ি, হারুন চেয়ারম্যানের বাড়ি, গাবতল, বেইজ্জা পুকুরপাড়, আরব টেন্ডলের বাড়ি, জিন্নাত আলীর বাড়ি, দেনা পুকুরপাড়, লালারদিঘি পাড়, কদুরখীল ইউনিয়ন পরিষদ, কদুরখীল মুসলিম হাইস্কুল, আল কোরআন একাডেমি, বুড্ডুম ফকিরের মাজার, করিম শাহের মাজার ও আশপাশের এলাকা।
তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
জ/রা