তিতাসে নবাগত ইউএনও-র সাথে উপজেলা জামায়াতের সৌজন্য সাক্ষাৎ

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-05T09:22:17+06:00
2026-05-05T09:22:17+06:00
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
তিতাসে নবাগত ইউএনও-র সাথে উপজেলা জামায়াতের সৌজন্য সাক্ষাৎ
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৯:২২ এএম 
তিতাসে নবাগত ইউএনও-র সাথে উপজেলা জামায়াতের সৌজন্য সাক্ষাৎ
কুমিল্লার তিতাস উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। গতকাল ৪ মে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

​সাক্ষাৎকালে উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার নবাগত ইউএনও-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাকে তিতাসে স্বাগত জানান। এসময় তারা উপজেলার সার্বিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

​এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও কড়িকান্দি সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত আমীর আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাসেল মাহমুদ, ব্যবসায়ী ফোরামের সভাপতি মুহাম্মদ ছবির হোসেন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোশাররফ হোসেন মুন্সি।

​এছাড়াও কড়িকান্দি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মনির হোসেন, যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক শামীম খান মেম্বার, আবু হানিফ মেম্বার ও জামায়াত নেতা আব্দুল খালেকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

​সাক্ষাৎকালে নবাগত ইউএনও মাহমুদুর রহমান উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণমূলক কাজে সবার সহযোগিতা কামনা করেন।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]