গাইবান্ধায় বসন্ত রোগে আক্রান্ত হয়ে শিক্ষকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-04T13:06:32+06:00
2026-05-05T12:08:59+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
গাইবান্ধায় বসন্ত রোগে আক্রান্ত হয়ে শিক্ষকের মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১:০৬ পিএম  আপডেট: ০৫.০৫.২০২৬ ১২:০৮ পিএম
গাইবান্ধায় বসন্ত রোগে আক্রান্ত হয়ে শিক্ষকের মৃত্যু
ইতিশ চন্দ্র দাস নামে এক স্কুল শিক্ষক মারা গেছেন। বসন্ত (পক্স) এ আক্রান্ত হয়ে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) ইতিশ চন্দ্র দাস (৪৫) মারা গেছেন। তিনি গত ৩০ এপ্রিল বসন্ত রোগে (পক্স) আক্রান্ত হয়ে আজ গভীর রাতে মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজ সকাল ১১ টায় তার মরদেহ কর্মস্থলে নিয়ে আসলে সহকর্মী, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন। আজ দুপুর সাড়ে ১২টায় খোলাহাটী মহা শ্মশানে তার শেষ কৃত্য অনুষ্ঠিত হয়। নিহত ইতিশ চন্দ্র দাসের স্ত্রী সুচনা রানী (৪০) ও তার দুই ছেলে প্রিমন (১৯) ও অমৃত (৭) বসন্ত রোগে আক্রান্ত হয়ে বাসায় আছেন।

গাইবান্ধা সিভিল সার্জন রফিকুল ইসলাম বলেন, সহকারী শিক্ষকের মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। সেখানে একজন চিকিৎসকের নেতৃত্বে টিম পাঠানো হয়েছে। নিহত পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। নমুনা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে হামে নাকি বসন্ত রোগে আকান্ত হয়ে ইতিশ চন্দ্র দাস মারা গেছেন।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]