‘অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয় লালমনিরহাট অঞ্চলের শিক্ষা-অর্থনীতিকে সমৃদ্ধ করবে’

লালমনিরহাট প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-02T15:16:31+06:00
2026-05-02T17:21:30+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
‘অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয় লালমনিরহাট অঞ্চলের শিক্ষা-অর্থনীতিকে সমৃদ্ধ করবে’
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৩:১৬ পিএম  আপডেট: ০২.০৫.২০২৬ ৫:২১ পিএম
‘অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয় লালমনিরহাট অঞ্চলের শিক্ষা-অর্থনীতিকে সমৃদ্ধ করবে’
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ (এএইউবি)-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার (২ মে) লালমনিরহাট ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বিশ্ববিদ্যালয়টির স্বল্প সময়ে অর্জিত সাফল্য ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করে বলেন, এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে লালমনিরহাট অঞ্চলের শিক্ষা, অর্থনীতি ও যোগাযোগ অবকাঠামোর উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে। একই সঙ্গে দেশের অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতে নতুন দিগন্তের সূচনা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশ্ববিদ্যালয়ের আধুনিক ল্যাবরেটরি, গবেষণাগার ও অন্যান্য সুযোগ-সুবিধা পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস বজায় রাখার আহ্বান জানান এবং বলেন, ভবিষ্যতে তারাই দেশের অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। পাশাপাশি শিক্ষকবৃন্দকে জ্ঞানচর্চার পাশাপাশি মানবিকতা ও দেশপ্রেমের মূল্যবোধ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন।


অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান, বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি) প্রধান অতিথিকে স্বাগত জানান এবং অনুষ্ঠান শেষে বিদায় জানান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় থেকে অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিষয়ক ম্যাগাজিন ‘SPACE & BEYOND’ প্রকাশ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে উচ্চপদস্থ সরকারি, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এএইউবি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এএইউবি ২০১৯ সালে ঢাকার পুরাতন বিমানবন্দরে স্বল্প পরিসরে যাত্রা শুরু করে। পরবর্তীতে ৩ জুলাই ২০২২ সালে লালমনিরহাট ক্যাম্পাস থেকে আনুষ্ঠানিকভাবে স্নাতক পর্যায়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি চারটি অনুষদের অধীনে চারটি স্নাতক ও পাঁচটি স্নাতকোত্তর প্রোগ্রাম পরিচালনা করছে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]