চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-28T11:55:52+06:00
2026-04-28T11:55:52+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১১:৫৫ এএম 
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয় এবং আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি কিংবা চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]