নিউজ ডেস্ক

জাতীয়

2026-04-25T11:51:53+06:00
2026-04-25T11:51:53+06:00
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
ভোগান্তি কমতে শুরু করেছে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১১:৫১ এএম 
রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। এতে নেই আগের মতো সেই ভোগান্তি। শনিবার (২৫ এপ্রিল) বেশকিছু ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় এমন চিত্র।

তবে কোন কোন পাম্পে ছুটির দিনে গাড়ির লাইন দেখা গেলেও তা' আগের চেয়ে কম। চালকরা বলছেন, এখন আর তাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় না।

আগে যেখানে ঘণ্টার পর ঘণ্টা লাইনে থাকতে হতো, এখন তুলনামূলক কম সময়েই জ্বালানি তেল পাচ্ছেন গ্রাহকরা। ফুয়েল পাস ব্যবস্থা চালু হওয়ায় পাম্পগুলোতে শৃঙ্খলা ফিরে এসেছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের পক্ষ থেকে জ্বালানি সরবরাহ বাড়ানো হয়েছে। ফলে সরবরাহ স্বাভাবিক হওয়ায় চাপও কমে এসেছে পাম্পগুলোতে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]