সোমালিল্যান্ডে দূত নিয়োগ ইসরায়েলের, বাংলাদেশসহ ১২ দেশের নিন্দা

নিউজ ডেস্ক

অন্যান্য

2026-04-19T14:32:51+06:00
2026-04-19T16:27:17+06:00
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
অন্যান্য
সোমালিল্যান্ডে দূত নিয়োগ ইসরায়েলের, বাংলাদেশসহ ১২ দেশের নিন্দা
নিউজ ডেস্ক
⏲ ২:৩২ পিএম | ১৯ এপ্রিল, ২০২৬ | রোববার
সোমালিল্যান্ডে দূত নিয়োগ ইসরায়েলের, বাংলাদেশসহ ১২ দেশের নিন্দা
Advertisement
সোমালিয়া থেকে পৃথক হতে চাওয়া সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগের পদক্ষেপের নিন্দা জানিয়েছে বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরবসহ ১২ মুসলিম দেশ।

অন্য দেশগুলো হলো- মিসর, সোমালিয়া, সুদান, লিবিয়া, আলজেরিয়া, ফিলিস্তিন, তুরস্ক, ইন্দোনেশিয়া ও কুয়েত। গতকাল শনিবার এসব দেশের যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। ইসরায়েলের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল বলে মন্তব্য করেছে দেশগুলো। 

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে বলেন- সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগ ‘সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য এবং ভৌগোলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন’।


তারা আরও বলেন, রাষ্ট্রগুলোর ঐক্য ক্ষুণ্ন করে বা সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে- এমন সব একতরফা পদক্ষেপ তারা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন।

বিবৃতিতে বলা হয়, এই ধরনের পদক্ষেপ ‘আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং আফ্রিকান ইউনিয়নের সংবিধানের মৌলিক নীতির সরাসরি লঙ্ঘন’। একই সঙ্গে এটি বিপজ্জনক নজিরও তৈরি করছে, যা হর্ন অব আফ্রিকা অঞ্চলের স্থিতিশীলতা দুর্বল করে দিতে পারে। সূত্র: আরব নিউজ, কাতার নিউজ এজেন্সি, আল-আরাবিয়া, জর্ডান নিউজ

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত