মুন্সীগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-16T11:18:45+06:00
2026-04-16T11:18:45+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১১:১৮ এএম 
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতির কারণে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচজন আহত হয়েছে। বুধবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে পদ্মা সেতু উত্তর থানার পাশে এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন, বাস ড্রাইভার সাগর (৩৫), সুপারভাইজার সাজেদুল (২৭), হেলপার রাব্বি (২০), হেলপার রাব্বি (২১) ও যাত্রী- শিহাব (২০)।

এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের পদ্মাসেতু উত্তর থানার পাশে একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ড্রাইভার মারাত্মক আহত অবস্থায় স্টিয়ারিংয়ের সঙ্গে আটকা পড়ে। এতে ড্রাইভারসহ পাঁচজন আহত হন। 

সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে আটকাপড়া ড্রাইভারকে উদ্ধার করা হয়। আহত পাঁচজনকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। 

জ/দি





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]