পাহাড়ে ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু উৎসব শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-13T13:50:27+06:00
2026-04-13T13:50:27+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
পাহাড়ে ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু উৎসব শুরু
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১:৫০ পিএম 
পাহাড়ে ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু উৎসব শুরু
নদীতে ফুল ভাসিয়ে গঙ্গা দেবীকে পূজার মধ্য দিয়ে ত্রিপুরাদের 'বৈসু' উৎসব শুরু হয়েছে আজ সোমবার থেকে। সূর্যদয়ের পরপর পরিপাটি হয়ে ত্রিপুরা জনগোষ্ঠীর রমণীরা হাতে ফুল আর কাপড় নিয়ে নদীতে সমাবেত হয়ে গঙ্গা দেবীর উদ্দেশ্যে পূজা নিবেদন করেন। রমনীদের হাতে তৈরি 'রিনাই-রিসা' অর্থাৎ 'কাপড়' নিয়ে দেবী গঙ্গার উদ্দেশ্যে নদীতে পূজা ও কাপড় ভাসিয়ে দেয় ত্রিপুরা রমনীরা। 

তারা বিশ্বাস করেন পূজা আর এই নিবেদনের মাধ্যমে পুরানো দিনের যত দুঃখ-ব্যাধি পানিতে ধুয়ে মুছে যাবে এবং রমণীদের হাতের কাজ নিপুণ বা সুন্দর হবে। নিজস্ব পোশাকে দলবদ্ধ হয়ে নানা বয়সী ত্রিপুরা নারী-পুরুষ একত্রিত হয়ে পূজায় অংশ নেন।

সব মিলিয়ে পাহাড় এখন উৎসবে মাতোয়ারা। স্ব স্ব জনগোষ্ঠী তাদের ঐতিহ্যবাহী পোশাক পড়ে  ঘুরে বেড়াচ্ছে অংশ নিচ্ছে বিভিন্ন ঐতিহ্যবাহী খেলায়। পাহাড়ের এ উৎসবে সমতলের পর্যটকরা ও শামিল হয়েছে। 

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]