দুই মাস পর দেশে ফিরলেন সামিরা মাহি, যাত্রাপথে ‘অপ্রত্যাশিত বিশ্বভ্রমণ’

নিউজ ডেস্ক

ভ্রমণ

2026-04-12T18:16:21+06:00
2026-04-12T18:16:21+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
ভ্রমণ
দুই মাস পর দেশে ফিরলেন সামিরা মাহি, যাত্রাপথে ‘অপ্রত্যাশিত বিশ্বভ্রমণ’
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:১৬ পিএম 
দুই মাস পর দেশে ফিরলেন সামিরা মাহি, যাত্রাপথে ‘অপ্রত্যাশিত বিশ্বভ্রমণ’
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি দীর্ঘ দুই মাস পর দেশে ফিরেছেন। দেশে ফেরার অভিজ্ঞতা তিনি শেয়ার করেছেন নিজের ফেসবুক স্ট্যাটাসে, যেখানে ভ্রমণজটিলতার এক ভিন্ন অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।

স্ট্যাটাসে মাহি জানান, সাত সমুদ্র পাড়ি দিয়ে বাংলাদেশে ফিরতে গিয়ে তার যাত্রা মোটেও সহজ ছিল না। যেখানে পরিকল্পনা ছিল মাত্র এক ঘণ্টার ট্রানজিট, সেখানে বাস্তবে তাকে কাটাতে হয়েছে দীর্ঘ ৯ ঘণ্টার লে-ওভার। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে পুরো ভ্রমণই যেন এক ‘বিশ্বভ্রমণে’ পরিণত হয়েছিল।

তিনি লেখেন, দীর্ঘ ফ্লাইট, তার থেকেও দীর্ঘ গল্প আর নির্ঘুম সময় কাটলেও স্মৃতিতে ভরপুর হয়ে গেছে তার ক্যামেরা রোল-বিশেষ করে বিমানবন্দরের নানা মুহূর্তে তোলা ছবিতে।

মাহির এই পোস্টের সঙ্গে শেয়ার করা ছবিগুলোও ইতোমধ্যে ভক্তদের নজর কাড়ে। ক্লান্তিকর ভ্রমণের অভিজ্ঞতা থাকলেও দেশে ফেরার আনন্দই যেন ছাপিয়ে গেছে সবকিছু।

উল্লেখ্য, সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী নিয়মিতই নিজের ব্যক্তিগত ও পেশাগত নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

জ/উ





Advertisement
Loading...
Loading...
ভ্রমণ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]