চট্টগ্রাম প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-06T14:43:32+06:00
2026-04-06T14:43:32+06:00
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
সীতাকুণ্ডে ৫ ড্রেজারসহ আটক ৫, দেড় লাখ টাকা জরিমানা
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ২:৪৩ পিএম 
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ও বাঁশবারিয়া সমুদ্র উপকূলীয় এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫টি ড্রেজারসহ ৫ জনকে আটক করেছে কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার কোস্ট গার্ড, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং নৌ পুলিশের সমন্বয়ে সীতাকুণ্ড থানার কুমিরা ও বাঁশবারিয়া সমুদ্র তীরবর্তী এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ৫টি ড্রেজারসহ ৫ জনকে আটক করা হয়।

পরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মালিকপক্ষকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নিয়ে ড্রেজারসহ ছেড়ে দেওয়া হয়।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]