নিউজ ডেস্ক

জাতীয়

2026-04-05T11:37:14+06:00
2026-04-05T11:37:14+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
সন্ধ্যার পর বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১১:৩৭ এএম 
আবাসিক স্থাপনা তথা বাসা-বাড়িতে সন্ধ্যার পর অকারণে লাইট-ফ্যান ব্যবহার না করার নির্দেশনা দিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিএনপির পক্ষ থেকে এই ধরনের খবরকে সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) রাতে বিএনপির সহদপ্তর সম্পাদক মো. মুনির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত।

এতে বলা হয়, 'বাসাবাড়িতেও সন্ধ্যার পর অকারণে লাইট, ফ্যান ব্যবহার করা যাবে না, তদারকিতে থাকবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা'- এমন বক্তব্য কোনো কুচক্রী মহল ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচার করছে, যার সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই।


এসব বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী। একই সঙ্গে দলটির নেতাকর্মীদেরও এ ধরনের অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে, যা থেকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

জ/উ





Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]