যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪

নিউজ ডেস্ক

অপরাধ

2026-03-30T14:10:31+06:00
2026-03-30T14:10:31+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
Advertisement
অপরাধ
যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
নিউজ ডেস্ক
⏲ ২:১০ পিএম | ৩০ মার্চ, ২০২৬ | সোমবার
যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
যাত্রাবাড়ী থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৪ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গতকাল রবিবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল-শিরিন আক্তার ওরফে সুমাইয়া (২৫), আঃ গাফফার সরকার (৪৫), বিল্লাল (৩৮), জেহাদ (২০), ইয়াসিন বাবু (২৬), আপন (৩০), কামাল (৩৫), মো. ইয়াছিন (২৬), মো. সাদ্দাম (৩২) , মো. আল আমিন হোসেন (২৮), মকবুল হোসেন (৪০), জুবায়ের আহম্মেদ ইমন (২৮), মিরাজ (১৯) ও মো. মামুন মিয়া (২৪)।


এ সময় তাদের হেফাজত থেকে ৯০ পিস ইয়াবা, দুটি সুইচ গিয়ার, একটি লোহার চাপাতি ও একটি চাকু উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

জ/উ


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত