অনলাইন ডেস্ক

অপরাধ

2026-03-21T04:21:38+06:00
2026-03-21T04:21:38+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
অপরাধ
উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে নারীর মৃত্যু, থানায় মামলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৪:২১ এএম 
রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে ব্যাটারিচালিত রিকশা থেকে রাস্তায় পড়ে এক নারীর মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এ বিষয়ে এখনো স্পষ্ট ধারণা নেই পুলিশের কাছে।

মামলা হওয়ার পর শুক্রবার (২০ মার্চ) বিকেলে জড়িতদের শনাক্তে চেষ্টা চালানোর কথা জানিয়েছেন তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, যেহেতু প্রাইভেটকার থেকে ছিনতাইকারীরা টান দিয়েছে এবং একটি প্রাইভেটকারে সাধারণত চারজন থাকে, সে হিসেবে অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। আমরা রিকশাচালককে খুঁজছি; তাকে পাওয়া গেলে অপরাধ সংঘটনের সঠিক স্থান জানা যাবে। 

মেট্রো স্টেশনের নিচে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় ছিনতাইকারীদের গাড়ির বিষয়েও এখনো কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি; আশা করছি খুব দ্রুত জড়িতদের শনাক্ত করতে পারব।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে রিকশা আরোহী ২১ বছর বয়সী মুক্তা আক্তারের ব্যাগ ধরে টান দেয় প্রাইভেটকারে থাকা ছিনতাইকারীরা। এ সময় হেঁচকা টানে সড়কে পড়ে গুরুতর আহত হন তিনি। এরপর তিনটি হাসপাতাল ঘুরে দুপুর ২টার দিকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মুক্তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বরগুনার বাসিন্দা মুক্তার সঙ্গে বছর দুয়েক আগে বিয়ে হয়েছিল পোশাককর্মী লিমন হোসেনের। স্বামীর সঙ্গে তিনি দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার ভাড়া বাসায় থাকতেন। ঘটনার সময় তিনি ঈদের কেনাকাটা করতে রিকশায় যাচ্ছিলেন।

ময়নাতদন্তের জন্য স্ত্রীর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রেখেই শুক্রবার তুরাগ থানায় গিয়ে মামলা করেছেন লিমন। এরপর তিনি আবারও হাসপাতালে ছুটে যান।

শুক্রবার বিকেলে লিমন হোসেন বলেন, আমরা এখনো মর্গের সামনে বসে আছি। এতক্ষণে ময়নাতদন্ত হচ্ছে। এরপর লাশ গ্রামের বাড়ি বরগুনায় নিয়ে যাওয়া হবে।

অন্যদিকে বৃহস্পতিবারই পুলিশ জানিয়েছিল, মুক্তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচের এলাকাটি দুই থানার সীমানা হওয়ায় শুরুতে কিছুটা দ্বিধা থাকলেও শুক্রবার মামলা নিয়েছে তুরাগ থানা পুলিশ।





Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]