একশ পেরোল বাংলাদেশ, তানজিদের ফিফটি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-03-15T15:45:21+06:00
2026-03-15T15:45:21+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
একশ পেরোল বাংলাদেশ, তানজিদের ফিফটি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৩:৪৫ পিএম 
একশ পেরোল বাংলাদেশ, তানজিদের ফিফটি
চলমান ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে শুরুতে ব্যাট হাতে বেশ দাপটের সঙ্গেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়েই দলীয় একশ রান করল টাইগাররা। ওপেনার তানজিদ হাসান তামিম তুলে নিয়েছেন নিজের অর্ধশতক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৮ ওভার শেষে বিনা উইকেটে ১০৫ রান।

আজ সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটিকে অঘোষিত ফাইনাল বলা হচ্ছে। কারণ দুই দলই আগের দুটি ম্যাচে একটি করে জয় তুলে নিয়েছে, অর্থাৎ আজকে যে জিতবে সিরিজ জয়ের ট্রফি তাদের হাতেই উঠবে।

শুরুর দুই ম্যাচে বাংলাদেশ টস ভাগ্যটাকে সঙ্গে পেয়েছিল। তবে আজ সেটা দলকে সঙ্গ দিল না। আজ পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি টস জিতে বাংলাদেশকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে। আগের দুই ম্যাচেই বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টস জিতে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন পাকিস্তানকে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]