আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-03-12T16:33:51+06:00
2026-03-12T16:33:51+06:00
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ইরানের একাধিক ড্রোনে কাঁপালো কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৪:৩৩ পিএম 
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর একাধিক ড্রোন হামলার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে চালানো এই হামলায় বিমানবন্দরের অবকাঠামোর কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

কুয়েতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, কয়েকটি ড্রোন দিয়ে বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে কেবল অবকাঠামোগত ক্ষতি হয়েছে; কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি।

কুয়েত নিউজ এজেন্সি ডিরেক্টরেটের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজহির বরাতে জানিয়েছে, জরুরি পরিকল্পনা অনুযায়ী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্ণ সমন্বয়ে ঘটনাটি মোকাবিলা করা হয়েছে।

তিনি বলেন, কুয়েতের বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সব প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে তিনি কুয়েত রাষ্ট্র, এর আমির, জনগণ ও সরকারকে সব ধরনের ক্ষতি থেকে রক্ষার জন্য প্রার্থনাও করেন।


ফেব্রুয়ারি ২৮ তারিখে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর শুরু হওয়া যুদ্ধের পর থেকেই কুয়েত বারবার হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে। দেশটিতে বহু মার্কিন সামরিক স্থাপনা রয়েছে।

গত রোববারও আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের এলাকায় হামলার ঘটনা ঘটে। সে সময় কুয়েতে প্রবেশ করা ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করে নিরাপত্তা বাহিনী।

কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে দুইজন দায়িত্ব পালনরত অবস্থায় নিহত হন বলে জানানো হয়েছে।

এর আগে কুয়েতের পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটির সদর দপ্তরে ড্রোন হামলা হয়। এতে সেখানে বড় ধরনের আগুন লাগলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জ/উ





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]