ঈদে নতুন নৌরুটে লঞ্চ সার্ভিস চালু ১৭ মার্চ

নিউজ ডেস্ক

জাতীয়

2026-03-12T16:21:05+06:00
2026-03-12T16:21:05+06:00
শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
ঈদে নতুন নৌরুটে লঞ্চ সার্ভিস চালু ১৭ মার্চ
নিউজ ডেস্ক
⏲ ৪:২১ পিএম | ১২ মার্চ, ২০২৬ | বৃহস্পতিবার
ঈদে নতুন নৌরুটে লঞ্চ সার্ভিস চালু ১৭ মার্চ
Advertisement
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের যাতায়াত সহজ করতে নতুন কয়েকটি নৌরুটে লঞ্চ ও স্টিমার সার্ভিস আগামী ১৭ মার্চ চালু করা হচ্ছে। 

বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া-ডেমরা-চাঁদপুর-বরিশাল নৌরুটে লঞ্চ ও স্টিমার সার্ভিস চালু করা হবে। একই সঙ্গে ঢাকার বসিলা লঞ্চঘাট থেকে বসিলা-সদরঘাট- ইলিশা-গলাচিপা নৌরুটেও লঞ্চ চলাচল শুরু হবে।

ঈদ উপলক্ষে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের চাপ সামাল দিতে এবং যাতায়াত সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, নতুন এসব নৌরুট চালু হলে ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কিছুটা কমবে।

জ/উ


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত