নিউজ ডেস্ক

দেশজুড়ে

2026-03-11T10:39:07+06:00
2026-03-11T10:39:07+06:00
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
আজও রাজধানীর ফিলিং স্টেশনগুলোয় জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১০:৩৯ এএম 
রাজধানীর ফিলিং স্টেশনগুলোয় জ্বালানি তেলের জন্য আজও দীর্ঘ লাইন। সরবরাহ ঘাটতির কারণে এখনও স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি কয়েকটি পাম্প। বুধবার (১১ মার্চ) সকালে তেল নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের। 

কেউ ফজরের নামায শেষে, কেউবা সাহরি খেয়েই এসে দাঁড়িয়েছেন দীর্ঘ লাইনে। গভীর রাতেও লাইন ধরেছেন কেউ কেউ। 

পাম্পের কর্মীরা বলছেন, কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে তেলের মজুদ। তবে, সরকার নির্ধারিত পরিমাণ মতোই সরবরাহ করা হচ্ছে জ্বালানি তেল। 

এদিকে চালকরা বলছেন, ভোগান্তি নিরসনে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। কেউ কেউ তেল অবৈধভাবে মজুদ করছে বলেও অভিযোগ তাদের।

জ/উ





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]