জয়পুরহাটের পাঁচবিবিতে বৈধ কাগজপত্রবিহীন ভারতীয় পুরোনো ৭৪টি মোবাইল ফোনসহ ২জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গত বুধবার (১২ আগস্ট) ডিবি পুলিশের অভিযানে পাঁচবিবির ইউনিক ব্রাদার্স গেজেট নামের দোকান থেকে ১৮টি মোবাইল ফোনসহ ১জনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচুড়মোড় কেন্দ্রীয় মসজিদ মার্কেটের তামিম গেজেট জোন দোকানে অভিযান চালিয়ে আরও ৫৬টি ভারতীয় পুরোনো মোবাইল ফোন জব্দ এবং ১জনকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতার দুইজনের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা নং-১৪ (তারিখ-১২ আগস্ট ২০২৬) করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।