ঈদের ছুটিতে ৪ জেলায় যাবে জাকসুর বিশেষ বাস

নিউজ ডেস্ক

জাতীয়

2026-03-07T12:40:24+06:00
2026-03-07T12:40:24+06:00
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
ঈদের ছুটিতে ৪ জেলায় যাবে জাকসুর বিশেষ বাস
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১২:৪০ পিএম 
ঈদের ছুটিতে ৪ জেলায় যাবে জাকসুর বিশেষ বাস
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিক্ষার্থীদের বাড়ি ফেরা সহজ করতে চারটি জেলায় দূরপাল্লার বাসের ব্যবস্থা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)। নির্ধারিত ভাড়া পরিশোধ এবং সব সিট পূরণ সাপেক্ষে এই বাসগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে। শুক্রবার (৬ মার্চ) দূরপাল্লার বাস সেবার কথা নিশ্চিত করেন জাকসুর পরিবহন ও যাতায়াত সম্পাদক তানভীর রহমান।

জানা যায়, আগামী ১১ মার্চ ২০২৬ (বুধবার) সকাল ৬টা থেকে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর থেকে বাসগুলো ছেড়ে যাবে। বাসগুলো হবে BRTC ডাবল ডেকার, যেখানে প্রতিটি বাসে মোট ৭৫টি আসন থাকবে।  

এদিকে বাসে আসন সংরক্ষণের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৮ মার্চ ২০২৬ (রবিবার) পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে ভাড়া পরিশোধ করে শিক্ষার্থীরা তাদের সিট নিশ্চিত করতে পারবেন।


এ উদ্যোগের আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে চারটি জেলার উদ্দেশ্যে বাস চলাচল করবে। এর মধ্যে ক্যাম্পাস–রংপুর ও ক্যাম্পাস–বগুড়া রুটের বাসগুলো যমুনা সেতু হয়ে সিরাজগঞ্জ পথ দিয়ে যাবে। 

অন্যদিকে ক্যাম্পাস–খুলনা রুটের বাস পদ্মা সেতু হয়ে ভাঙ্গা, মুকসুদপুর, ভাটিয়াপাড়া, গোপালগঞ্জ ও বাগেরহাট হয়ে খুলনায় পৌঁছাবে। এছাড়া ক্যাম্পাস–বরিশাল রুটের বাস পদ্মা সেতু হয়ে ভাঙ্গা ও মাদারিপুর হয়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে।

জাকসুর সংশ্লিষ্টরা জানান, ঈদকে সামনে রেখে অনেক শিক্ষার্থী একসাথে বাড়ি ফেরার পরিকল্পনা করেন। তাদের যাতায়াতকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]