চট্টগ্রাম বিমানবন্দরে চার দিনে ৩৫ ফ্লাইট বাতিল

চট্টগ্রাম প্রতিনিধি

দেশজুড়ে

2026-03-03T16:07:40+06:00
2026-03-03T16:07:40+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
চট্টগ্রাম বিমানবন্দরে চার দিনে ৩৫ ফ্লাইট বাতিল
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৪:০৭ পিএম 
চট্টগ্রাম বিমানবন্দরে চার দিনে ৩৫ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার পরিপ্রেক্ষিতে দুবাই, আবুধাবি ও শারজাহসহ বিভিন্ন এয়ারফিল্ড এবং ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন (এফআইআর) বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ অঞ্চলগামী ও আগত আরও সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার (৩ মার্চ) এসব ফ্লাইট বাতিল ঘোষণা করা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে মঙ্গলবার (৩ মার্চ) পর্যন্ত ৩৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ মঙ্গলবার বাতিল করা সাতটি ফ্লাইট হলো– বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আগত অ্যারাইভাল ফ্লাইট, মধ্যপ্রাচ্যগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের ডিপার্চার ফ্লাইট ও একটি অ্যারাইভাল ফ্লাইট, এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্যগামী দুটি ডিপার্চার ফ্লাইট ও দুইটি এরাইভাল বাতিল করা হয়েছে।


বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে মঙ্গলবার পর্যন্ত চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বমোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]