ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে বাগাতিপাড়ায় যৌথ বাহিনীর টহল, ফিটনেসবিহীন মোটরসাইকেলে মামলা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-02-10T18:31:52+06:00
2026-02-10T18:31:52+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে বাগাতিপাড়ায় যৌথ বাহিনীর টহল, ফিটনেসবিহীন মোটরসাইকেলে মামলা
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩১ পিএম 
ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে বাগাতিপাড়ায় যৌথ বাহিনীর টহল, ফিটনেসবিহীন মোটরসাইকেলে মামলা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা জামনগর বাজারে পুলিশ, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ টহল দলকে টহল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়।

এ সময় সড়কে চলাচলরত মোটরসাইকেল গুলোতে ফিটনেস ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। যেসব মোটরসাইকেলের বৈধ ফিটনেস ও কাগজপত্র পাওয়া যায়নি, সেসব চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং একাধিক মামলাও দায়ের করা হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও আইনবহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে যৌথ বাহিনীর এই তৎপরতা অব্যাহত থাকবে। এতে করে এলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকালীন সময়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, যানবাহন তল্লাশি ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হবে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]