সোহান ঝলকে ধুমকেতুকে হারালো দুর্বার

অনলাইন ডেস্ক

খেলাধুলা

শেষ দুই ওভারে দুর্বারের সামনে সমীকরণ ছিল ৩৩ রান। কঠিন হলেও সেটি ১৯তম ওভারেই সহজ করে ফেলেন নুরুল হাসান সোহান। শরিফুল ইসলামকে ৪টি ছক্কা হাঁকিয়ে ম্যাচ নিজেদের দিকে নিয়ে আসেন। শেষ ওভারে সোহান আউট হয়ে গেলেও ধুমকেতুকে ২ উইকেটে হারায় দুর্বার।

2026-02-06T23:52:58+06:00
2026-02-06T23:52:58+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
সোহান ঝলকে ধুমকেতুকে হারালো দুর্বার
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫২ পিএম 
সোহান ঝলকে ধুমকেতুকে হারালো দুর্বার
শেষ দুই ওভারে দুর্বারের সামনে সমীকরণ ছিল ৩৩ রান। কঠিন হলেও সেটি ১৯তম ওভারেই সহজ করে ফেলেন নুরুল হাসান সোহান। শরিফুল ইসলামকে ৪টি ছক্কা হাঁকিয়ে ম্যাচ নিজেদের দিকে নিয়ে আসেন। শেষ ওভারে সোহান আউট হয়ে গেলেও ধুমকেতুকে ২ উইকেটে হারায় দুর্বার।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলায় অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় দিন আগে ব্যাটিং করে ১৫৭ রানের লক্ষ্য দাঁড় কয়ায় লিটন কুমার দাসের ধুমকেতু একাদশ। নুরুল হাসান সোহানের ৪৪ বলে ৭৬ রানের ঝোড়ো ইনিংসে জয় আদায় করে নেয় দুর্বার একাদশ।

ধুমকেতুর বোলারদের দারুণ পারফরম্যান্সে ৪৬ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে দুর্বার। সেখান থেকে ৮১ রানে হারায় দলটি ৬ উইকেট। একশো রানের আগেই ৬ উইকেট হারানো দুর্বারের একপ্রান্ত আগলে রাখেন নুরুল হাসান সোহান। খেলছিলেন ওয়ানডে মেজাজে। তবে আসল রূপ দেখান ১৯তম ওভারে।

প্রথম দুই বলে ছক্কা হাঁকিয়ে আভাস দেন ম্যাচ জেতানোর। চতুর্থ ও ষষ্ঠ বলেও শরিফুলকে সীমানা ছাড়া করে সেই ওভারে আদায় করেন মোট ২৬ রান। শেষ ওভারে ৬ বলে জেতার জন্য দরকার হয় ৭ রান।

প্রথম বলটি নো দেন মুকিদুল ইসলাম মুগ্ধ। আসে একটি বাই রানও। প্রান্ত বদল হওয়ায় স্ট্রাইকে ফেরত যান সোহান। পরের বলে এক রান নেন তিনি, সেটি ছিল সেই ওভারের প্রথম বৈধ ডেলিভারি। পরের বলে রানআউট হন সোহান ৪৪ বলে ৭৬ রান করে। ৪টি চার ও ৬টি ছক্কা মারেন তিনি।

সোহানের বিদায়ে আশা দেখতে শুরু করে ধুমকেতু। কিন্তু সেই আশায় গুঢ়েবালি করে দেন হাসান মাহমুদ। ক্রিজে এসেই চার হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছান তিনি।

ধুমকেতুর হয়ে ৪টি উইকেট পেয়েছে শেখ মেহেদী হাসান। সমান একটি করে নাসুম, মোস্তাফিজ ও রিশাদ।

এর আগে, অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে দুর্বার একাদশকে ১৫৭ রানের লক্ষ্য দেয় ছে লিটন কুমার দাসের ধুমকেতু একাদশ।

মিরপুর শেরেবাংলায় টস জিতে দুর্বারের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ে পাঠায় ধুমকেতুকে। পুরো ২০ ওভার ব্যাটিং করে চ্যালেঞ্জিং লক্ষ্যই দিয়েছিল লিটনের দল।

আগের ম্যাচে সাইফ হাসান অর্ধশতকের দেখা পেলেও আজ করতে পেরেছেন ২৮ রান। ধুমকেতুর হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছেন অধিনায়ক লিটন কুমার দাস। ইনিংসটি সাজিয়েছেন তিনি ৫ চারে।

দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান এসেছে শেখ মেহেদীর ব্যাট থেকে। তিনি ছিলেন অপরাজিত। ১৭ রান করেছেন শামীম হোসেন পাটোয়ারি।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
Jagonews24 Google News Channel
দুর্বারের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ ও তানভীর ইসলাম। একটি করে উইকেট গেছে আলিস ও সাইফউদ্দিনের ঝুলিতে।




  বিষয়:   খেলাধুলা  ক্রিকেট  অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ  ধুমকেতু  দুর্বার 



Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]