স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-02-05T17:03:22+06:00
2026-02-05T17:03:22+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
খেলাধুলা
আইসিসির সিদ্ধান্তে প্রশ্ন তুলে বাংলাদেশের পাশে নাসের হুসেইন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৩ পিএম 
টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আইসিসির সঙ্গে টানাপোড়েনের মাঝেই দৃঢ় অবস্থান নিয়ে আলোচনার কেন্দ্রে বাংলাদেশ। খেলোয়াড় সংক্রান্ত অনিশ্চয়তা ও অংশগ্রহণ নিয়ে চাপ থাকলেও একচুল নড়েনি টাইগাররা। আর এই সাহসী অবস্থানের প্রশংসা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন।

বাংলাদেশের এই সিদ্ধান্তে প্রকাশ্যে পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। বৈশ্বিক ক্রিকেট ব্যবস্থাপনায় দ্বৈত মানদণ্ডের অভিযোগ তুলে দুই দেশের এই অবস্থানকে দেখছেন অনেকেই বিরল আঞ্চলিক সংহতি হিসেবে।

স্কাই স্পোর্টসের একটি পডকাস্টে নাসের হুসেইন প্রশ্ন তোলেন, বড় কোনো বোর্ড জড়িত থাকলে আইসিসি কি একইভাবে কঠোর হতো। তার মতে, টুর্নামেন্টের এক মাস আগে যদি ভারত জানাত তাদের সরকার কোনো দেশে বিশ্বকাপে খেলতে চায় না, তাহলে কি আইসিসি একই নিয়ম প্রয়োগ করত।


বাংলাদেশের দৃঢ়তায় খোলাখুলি প্রশংসা করেন নাসের। বিশেষ করে মোস্তাফিজুর রহমানের পাশে দাঁড়ানোর বিষয়টি তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ নিজেদের অবস্থানে অটল থেকেছে, তারা তাদের খেলোয়াড় ফিজের জন্য লড়েছে।

পাকিস্তানের সমর্থন নিয়েও ইতিবাচক মন্তব্য করেন তিনি। নাসের বলেন, ছোট বোর্ডগুলোর হাতে আসলে অর্থই বড় শক্তি। ভারত পাকিস্তান ম্যাচের আর্থিক প্রভাব দিয়েই মূলত আইসিসি কিংবা বড় বোর্ডগুলোর ওপর চাপ তৈরি করা যায়।


তার মতে, পুরো বিতর্কের মূলে রয়েছে একটি সহজ প্রশ্ন, সবার জন্য কি একই নিয়ম প্রযোজ্য। বাংলাদেশ, পাকিস্তান ও ভারতকে সমানভাবে বিবেচনা করা উচিত বলেও মত দেন তিনি।

নাসের আরও বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে অর্থনৈতিক আধিপত্য অনেক সময় সিদ্ধান্ত নির্ধারণ করে দেয়। তবে ক্ষমতার সঙ্গে দায়িত্বও আসে, সেটাও ভুলে গেলে চলবে না। সূত্র: স্কাই স্পোর্টস 

জ/ই





Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]