বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-02-05T09:46:13+06:00
2026-02-05T09:46:13+06:00
সোমবার, ১০ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বাগাতিপাড়ায় বিএনপি কর্মীর হামলায় জামায়াত কর্মী আহত
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৬ এএম 
নাটোরের বাগাতিপাড়ায় বিএনপি কর্মীর হামলায় জামায়াতে ইসলামীর এক কর্মী গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মো. ইব্রাহিম আলী সরকার (৫২)। তিনি বাগাতিপাড়ার কোয়ালীপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি বাগাতিপাড়া সদর ইউনিয়নের যোগীপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হক। তিনি নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের সমর্থক বলে এলাকায় পরিচিত।

জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ ফেব্রুয়ারি নাটোরে অনুষ্ঠেয় সমাবেশ সামনে রেখে দাওয়াতি কার্যক্রম চালাচ্ছিলেন ইব্রাহিম আলী সরকার। এ সময় গতকাল রাত আনুমানিক ১১টার দিকে তাঁর ওপর হামলা চালানো হয়। হামলায় দেশীয় অস্ত্র ব্যবহার করা হলে তাঁর বাম হাতের বাহুতে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক ছয়টি সেলাই দেন।

আহত ব্যক্তির পরিবার জানায়, ঘটনার পর তারা বাগাতিপাড়া মডেল থানায় গিয়ে মৌখিক অভিযোগ করেছেন।

এ বিষয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, ঘটনার বিষয়ে তিনি অবগত নন। অভিযুক্ত ব্যক্তি তাঁর দলের কেউ কি না, সেটিও তিনি নিশ্চিত করতে পারেননি।

বাগাতিপাড়া মডেল থানার ডিউটি অফিসার মাহমুদুল হাসান বলেন, ভুক্তভোগীরা থানায় এসেছেন। চিকিৎসার জন্য তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জ/দি





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]