নির্বাচন উপলক্ষে কালীগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

দেশজুড়ে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ৮টায় কালীগঞ্জ উপজেলা চত্বর থেকে মহড়াটি শুরু হয়। পরে কোলা, জামাল, নিয়ামতপুর, মালিয়াট, রায়গ্রাম, বারোবাজারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করা হয়।

2026-02-04T16:57:54+06:00
2026-02-04T16:57:54+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
নির্বাচন উপলক্ষে কালীগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৭ পিএম 
নির্বাচন উপলক্ষে কালীগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ৮টায় কালীগঞ্জ উপজেলা চত্বর থেকে মহড়াটি শুরু হয়। পরে কোলা, জামাল, নিয়ামতপুর, মালিয়াট, রায়গ্রাম, বারোবাজারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করা হয়।

এই মহড়ায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) অংশগ্রহণ করে। সশস্ত্র টহল, যানবাহন পর্যবেক্ষন ও জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে এলাকাবাসীর মাঝে নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া হয়।

যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার নিশ্চিত করতে এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এছাড়া সাধারণ জনগণকে যে কোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।
স্থানীয়রা যৌথ বাহিনীর এ ধরনের মহড়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, এতে এলাকায় নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে এবং নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে।

  বিষয়:   দেশজুড়ে  ঝিনাইদহ  যৌথ বাহিনী  মহড়া 

Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]