রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে শিক্ষার্থী নিহত

অনলাইন ডেস্ক

দেশজুড়ে

নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মুস্তাকিম মিয়া (১৪) নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

2026-02-04T15:55:17+06:00
2026-02-04T15:55:17+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে শিক্ষার্থী নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৫ পিএম 
রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে শিক্ষার্থী নিহত
নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মুস্তাকিম মিয়া (১৪) নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুস্তাকিম স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র এবং সৌদি প্রবাসী মাসুদ রানার ছেলে।

সংঘর্ষে রফিকুল ইসলাম (৩৭), সোহান (২৬) ও রোজিনা বেগম (৩৫) গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে এবং আগুনে চারটি ঘর পুড়ে গেছে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, এলাকায় দুটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সময় দেশীয় ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

নিহত মুস্তাকিমের মা শাহানা বেগম দোষীদের দ্রুত শাস্তি দাবি করেছেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

  বিষয়:   দেশজুড়ে  নরসিংদী  গুলি  নিহত 

Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]