জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত

নিউজ ডেস্ক

রাজনীতি

2026-02-01T09:56:32+06:00
2026-02-01T09:56:32+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৬ এএম 
জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) দলটির নির্বাচনি ইশতেহার ঘোষণা করার কথা ছিল।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন

তিনি জানান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জরুরি শেরপুর সফরের কারণে ইশতেহার ঘোষণা অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের পরবর্তী তারিখ রোববার জানানো হবে।

উল্লেখ্য, রবিবার সকালে শহীদ রেজাউল করিমের স্ত্রী-সন্তানদের সঙ্গে সাক্ষাৎ এবং তার কবর জিয়ারত করতে শেরপুরের শ্রীবরদীতে যাবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে কয়েকটি নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, রবিবার বেলা সাড়ে ১১টায় শেরপুর জেলা শহরে অনুষ্ঠেয় নির্বাচনি জনসভায় অংশ নেবেন জামায়াত আমির।

এরপর দুপুর সাড়ে ১২টায় জামালপুরে একটি নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন। সবশেষে ঢাকায় ফিরে নিজের নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনে বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত জনসংযোগ ও পথসভা করবেন ডা. শফিকুর রহমান।

জ/উ






Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]