বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-01-28T11:40:49+06:00
2026-01-28T11:40:49+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
রাত পোহাতেই ভোটারদের দুয়ারে স্বতন্ত্র প্রার্থী টিপু
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১১:৪০ এএম 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে নির্বাচনী প্রচারণা দিন দিন জমে উঠছে। শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

বুধবার (২৮ জানুয়ারি) ভোর থেকেই বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নে গণসংযোগ শুরু করেন স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু। সকাল ৭টার দিকে জামনগর বাজার এলাকায় কলস প্রতীক হাতে নিয়ে সমর্থকদের সঙ্গে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করতে দেখা যায় তাঁকে।

গণসংযোগকালে তিনি বাজারের দোকানি, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কলস প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। 


প্রচারণাকালে ভোটারদের মধ্যে স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা যায়। অনেকেই প্রার্থীর কাছে নিজেদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এদিকে নাটোর–১ আসনে প্রতীকভিত্তিক প্রচারণায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের তৎপরতা বাড়ায় নির্বাচনী মাঠে প্রতিযোগিতা আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।

এ সময় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তাঁর মূল শক্তি। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করবেন।

জ/দি






Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]