রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ব্যয় বাড়ল সাড়ে ২৫ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক

জাতীয়

2026-01-26T10:11:43+06:00
2026-01-26T10:11:43+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ব্যয় বাড়ল সাড়ে ২৫ হাজার কোটি টাকা
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১০:১১ এএম 
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ব্যয় বাড়ল সাড়ে ২৫ হাজার কোটি টাকা
দেশের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে নতুন করে প্রায় ২৫ হাজার ৫৯২ কোটি টাকা ব্যয় বাড়ছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যয় বাড়ছে সাড়ে ২৫ হাজার কোটি টাকা। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের প্রভাব এটা।


তিনি বলেন, একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকা ব্যয়ে ২৫টি প্রকল্পের অনুমোদন। ২টা একনেক হওয়ার কথা ছিল। সেটি না করে ১টা করায় প্রকল্প বেশি হয়েছে।

তবে অন্তর্বর্তী সরকার খুব বেশি নতুন প্রকল্প নেয়নি বলে জানান ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। বলেন, নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন না হলে অর্থায়ন বন্ধ করে দেয়া হবে।

উল্লেখ্য, এটিই ছিল বর্তমান সরকারের সর্বশেষ একনেক বৈঠক। তবে প্রয়োজনে আরও একনেক বৈঠক হতে পারে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। এ বিষয়ে আইনগত কোনো বাধা নেই। উদাহরণ হিসেবে তিনি ১৯৯৬ সালের কথা বলেন। ওই বছর তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময় পর্যন্ত একনেক বৈঠক হয়েছে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]